বিশ্বকাপের নকআউট পর্বে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-জাপান লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা-কল...
বিশ্বকাপের
নকআউট পর্বে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-জাপান লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের
উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা। এরই
মধ্যে পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিভিন্ন তথ্য-উপাত্ত
বিশ্লেষণ করে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছে সুপার
কম্পিউটার, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রেকর্ড
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আজ মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ ব্লু
সামুরাই খ্যাত জাপান। দুই দলের জন্যই এটি নকআউট পর্বের প্রথম ম্যাচ। হারলেই
বিদায়।
গ্রুপ
পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করে। এরপর হাইতি ও
স্কটল্যান্ডকে পরপর ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সি-তে শীর্ষে থেকে দ্বিতীয়
রাউন্ডে ওঠে। এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র ৪টি এবং মাতেউস কুনিয়া ৩টি
গোল করেছেন।
তবে
রাফিনহা হ্যামস্ট্রিং চোটে গ্রুপ পর্বেই ছিটকে গেছেন। তাঁর জায়গায়
ডানদিকে খেলবেন তরুণ রায়ান। নেইমার স্কটল্যান্ড ম্যাচে বদলি হিসেবে
ফিরেছেন।
জাপান
গ্রুপ এফ-তে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র, তিউনিসিয়াকে ৪-০ গোলে
হারিয়ে এবং সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে দ্বিতীয় হয়ে নকআউটে এসেছে। দাইচি
কামাদা ও আয়াসে উয়েদা প্রত্যেকে দুটি করে গোল করেছেন।
জাপান শেষ ২৮টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুটিতে হেরেছে। তারা সাত থেকে আট ম্যাচের মধ্যে সাতটিতেই প্রথমে গোল করেছে।
২০২৫
সালে কিরিন কাপে জাপান ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল। তবে বিশ্বকাপের
নকআউটে সেই ফ্রেন্ডলির হিসাব খাটে না। বিশ্বকাপে এই দুই দলের আগের একমাত্র
দেখা ২০০৬ সালে। সেবার ব্রাজিল ৪-১ গোলে জিতেছিল।
অপটার
সুপার কম্পিউটার জানাচ্ছে এই ম্যাচেও ব্রাজিলের জেতার সম্ভাবনাই বেশি।
তাদের ১০০০০ সিমুলেশনের ফলাফলে জানা গেছে ব্রাজিলের জেতার সম্ভাবনা ৬৯.৭৫
শতাংশ।
