Advertisement

sayeed

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতির অনেকটাই আর বাস্তবায়ন হয় না—এমন অভিযোগ স্থানীয়দের। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কটি যেন তারই উদাহরণ। কয়েক দশক ধরে সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে সড়কটির উন্নয়ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের ভাষ্য, বাউসা ইউনিয়নের ভরপুর থেকে বাঁশডর পর্যন্ত সড়কটি আশপাশের ৫-৬টি এলাকার কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে ইটের খোয়া, কোথাও জমেছে কাদাপানি। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদাপানি ও গর্তের কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ তাদের।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চলাচলে চরম সমস্যা হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে গর্ত ও কাদাপানির কারণে বিদ্যালয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। জনস্বার্থে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় এলেই জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে সড়ক সংস্কারের নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সড়কটির আর খোঁজখবর নেওয়া হয় না। ফলে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি আর আশ্বাসের মধ্যেই আটকে আছে সড়কটির সংস্কার।

সমাজসেবক আবুল কাসেম তালুকদার বলেন, বাঁশডর গ্রামসহ আশপাশের ৫-৬টি এলাকার মানুষের একমাত্র যাতায়াত সড়ক এটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি সড়কটি দ্রুত সংস্কারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

স্থানীয় যুবক আকরাম আক্ষেপ করে বলেন, “এই সড়কে গাড়ি দিয়ে যাতায়াত তো স্বপ্নের কথা, বর্তমানে হেঁটে চলাই দায় হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও বলেন, সড়কের বেহাল দশার কারণে বিভিন্ন সময় বাইরের অতিথি, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব এলাকায় আসতে চাইলেও পরে আর আসতে চান না।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, সড়কটি সংস্কারের জন্য তিনি একাধিকবার উপজেলা পরিষদে কথা বলেছেন। ইতোমধ্যে প্রাক্কলন পাঠানো হয়েছে। দ্রুত সংস্কারকাজের জন্য বরাদ্দ আসবে বলে তিনি আশাবাদী।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কের সংস্কারের জন্য একবার টেন্ডার হয়েছিল। পরে সেটি বাতিল হয়। ইতোমধ্যে পুনরায় সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলে সড়কটির সংস্কারকাজ শুরু হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, আর আশ্বাস নয়—দ্রুত বরাদ্দ দিয়ে সড়কটির সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন ভরপুর, বাঁশডরসহ আশপাশের কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  4. অবলম্বন সমবায় সমিতির উদ্যোগে শৈলজোড়া মুজাহের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

    পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে অবলম্বন সঞ্চয়…আরও পড়ুন

  5. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  6. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

  7. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  8. মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন ইতালি প্রবাসী হুমায়ূন

    আরও পড়ুন

  9. লাখাইয়ে পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪

    হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৪০) নাম…আরও পড়ুন

বিভাগের খবর