শায়েস্তাগঞ্জে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক আজাদুর
নবগঠিত কমিটিতে রাজু আহমেদকে সভাপতি, আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সোহাগ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি ইনু মিয়া; সহ-সভাপতি সেলিম মিয়া, সালা উদ্দিন মিয়া, জসিম মিয়া, মোঃ ডালিম মিয়া ও নজরুল ইসলাম সোহাগ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনু মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, মীর বাউল লিলু সরকার, মোঃ অপু মিয়া, নূরু মিয়া ও ইব্রাহিম শুভ; সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় মিয়া; সহ-সাংগঠনিক সম্পাদক দিপু মিয়া ও মোঃ সওকত মিয়া; প্রচার সম্পাদক রাসেল মিয়া; অর্থ সম্পাদক মিজান মিয়া; দপ্তর সম্পাদক রিপন মিয়া এবং সমাজ কল্যাণ সম্পাদক সামছু মিয়া।
এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হৃদয় শীল, শামীম মিয়া, রাজু মিয়া, ফয়সল মিয়া, মোঃ তারেক মিয়া, জাবেদ, সাজু আহমেদ, হবিব মিয়া ও শাকিল মিয়া।
দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির সভাপতি রাজু আহমেদ বলেন, "জাসাস সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতি চর্চাকে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। যাতে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।"
জেলা জাসাস কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, "যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় এ কমিটি গঠন করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।"
Advertisement
