Advertisement

sayeed

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশি তরুণ সোহাগ মিয়া (২০) নিহত হয়েছেন।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহত সোহাগের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো আজ সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাঁকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে সোহাগ সীমান্ত এলাকায় পড়ে থাকেন।

পরে সোহাগকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজনসহ স্বজনেরা সীমান্ত এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাঁকে সীমান্ত এলাকায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজির জানান, ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে সোহাগ মিয়া নিহত হয়েছেন।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  4. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  5. অবলম্বন সমবায় সমিতির উদ্যোগে শৈলজোড়া মুজাহের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

    পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে অবলম্বন সঞ্চয়…আরও পড়ুন

  6. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  7. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  8. মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন ইতালি প্রবাসী হুমায়ূন

    আরও পড়ুন

  9. লাখাইয়ে পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪

    হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৪০) নাম…আরও পড়ুন

বিভাগের খবর