Advertisement

sayeed

হবিগঞ্জে দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮, হাওরাঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। তারাও ঢাকায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস।

গত শুক্রবার ‘আগামীর সময়’কে এসব তথ্য জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে লাখাই উপজেলায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৯ জন। আক্রান্তদের প্রায় সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফিরেছেন। হাওরবেষ্টিত এ উপজেলার প্রায় ২০ হাজার মানুষ রাজধানীতে হোটেল ব্যবসা ও অন্যান্য পেশায় কর্মরত রয়েছেন।

একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলায় ৫১ জন, মাধবপুরে ১৪ জন এবং চুনারুঘাটে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আটজন এবং লাখাই ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মুমূর্ষু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষ ফিরে আসায় স্থানীয়ভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হাওরবেষ্টিত বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) গত ৮ সেপ্টেম্বর এবং আফিয়া খানম (৫৪) গত ২ আগস্ট মারা যান। দুজনই জ্বর নিয়ে ঢাকা থেকে হবিগঞ্জে ফিরেছিলেন। পরে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে মশাটি রক্তের সঙ্গে ডেঙ্গুর ভাইরাস বহন করতে পারে। পরে ওই মশা অন্য ব্যক্তিকে কামড়ালে তার শরীরেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ফলে ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরা ব্যক্তিদের মাধ্যমে জেলার হাওরাঞ্চলে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে জ্বর নিয়ে কেউ বাড়ি ফিরলে দ্রুত হাসপাতালে নিয়ে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে এবং মশারি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. বাহার উদ্দিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করলেই হবে না, মশার বিস্তার রোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিয়মিত মশকনিধন অভিযান পরিচালনার পাশাপাশি ঢাকা থেকে জেলায় ফেরা কারও জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনতে হবে।

হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চালানো হচ্ছে। প্রতি শনিবার বিশেষ কর্মসূচিও নেওয়া হচ্ছে। তবে পৌরসভার কার্যক্রমের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  4. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  5. অবলম্বন সমবায় সমিতির উদ্যোগে শৈলজোড়া মুজাহের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

    পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে অবলম্বন সঞ্চয়…আরও পড়ুন

  6. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  7. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

  8. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  9. মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন ইতালি প্রবাসী হুমায়ূন

    আরও পড়ুন

  10. লাখাইয়ে পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪

    হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৪০) নাম…আরও পড়ুন

বিভাগের খবর