হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার ক...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ৪৬ হাজার ৯২০ টাকা এবং একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. সালাউদ্দীন মোল্যা, এএসআই মো. নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ বাজারের পশ্চিম মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের ভাই, অনলাইন জুয়া জগতের স্বীকৃত গডফাদার মো. জাফর মিয়া (৩৭),ওরফে ল্যাংড়া জাফর পিতা–মো. ছাবু মিয়া, সাং–নবীনগর, থানা–আজমিরীগঞ্জ, জেলা–হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, নগদ ৪৬ হাজার ৯২০ টাকা এবং একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে জাফর মিয়া অনলাইন জুয়ার ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিবন্ধী হওয়ার আড়ালে সমাজের চোখে ধোঁকা দিয়ে সে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।"
এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০/২২ ধারায় আজমিরীগঞ্জ থানায় মামলা নং-০১, তারিখ ১ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।