Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

হাসপাতালের গেটে মানুষের কঙ্কাল পড়ে থাকায় চাঞ্চল্য

আমিনুল ইসলাম আপন ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে শুক্রবার (৩ জুলাই) সকালে স্...

আমিনুল ইসলাম আপন ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানায়, এটি কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অ্যানাটমি (প্র্যাকটিক্যাল) ক্লাসে ব্যবহৃত শিক্ষাসামগ্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি ব্যাগের পাশে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় করেন। মুহূর্তেই ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ধারণা করেন, রাতের আঁধারে কেউ কঙ্কালটি সেখানে ফেলে গেছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে। পরে ব্যাগে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে জানা যায়, কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর, যা ব্যবহারিক ক্লাসে ব্যবহারের জন্য বহন করা হচ্ছিল।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী রিকশাযোগে যাতায়াতের সময় অসাবধানতাবশত ব্যাগসহ কঙ্কালটি রেখে নেমে যান। পরে রিকশাচালক বিষয়টি বুঝতে পেরে ভয় পেয়ে হাসপাতালের গেটের ভেতরে কঙ্কালটি রেখে চলে যান।

তিনি আরও জানান, পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ঘটনার প্রকৃত কারণ জানাজানি হলে স্থানীয়দের উদ্বেগ কেটে যায়। তবে ভবিষ্যতে এ ধরনের শিক্ষাসামগ্রী বহনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা।