Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

মাধবপুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছ...

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এসআই জামাল হোসেন, এএসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আবুল কালাম সামশুদ্দিনের ছেলে তারেক রহমান এবং একই গ্রামের উসমান গনির ছেলে আব্দুল্লাহ।

পুলিশ জানায়, তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধেই এর আগে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মাহমুদ হাসান রিপন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। মাদক ব্যবসা ও পাচার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।