হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, মাছের পোনা, ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ...
হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, মাছের পোনা, ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্জ জি কে গউছ।
অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা প্রকল্পের আওতায় ২৫ জন মৎস্যচাষির মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়। এছাড়া ৪ হাজার ৯২৫ জন উপকারভোগীর মাঝে গাছের চারা এবং জনপ্রতি এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মধ্যে চাল ও অন্যান্য সহায়তাও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেই মাছ, ছাগল ও গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।"