Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

লাখাইয়ে চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ নারী আটক

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দসহ পার্বতী রবিদাস (৩৫) নামে এক নারীকে গ্রেফতার কর...

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দসহ পার্বতী রবিদাস (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত পার্বতী রবিদাস উপজেলার লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের লিটন রবিদাসের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল উপজেলার স্বজন গ্রামে পার্বতী রবিদাসের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ২ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির জন্য সংরক্ষিত ৩০ লিটার ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

লাখাই থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফ উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার কোথাও মাদক উৎপাদন, বিক্রি বা বহনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।