Advertisement

sayeed

অবলম্বন সমবায় সমিতির উদ্যোগে শৈলজোড়া মুজাহের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে অবলম্বন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শৈলজোড়া মুজাহের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

এ লক্ষ্যকে সামনে রেখে অবলম্বন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শৈলজোড়া মুজাহের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এম এ হান্নান। এতে উপস্থিত ছিলেন সমবায় অফিসার হাসনাহেনা, সহকারী পরিদর্শক শাহনাজ পারভীন, অবলম্বন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মুজিবুর রহমান খান, সহকারী পরিচালক এম এ হান্নান, মুজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক জাহির, সাংবাদিক মোজাম্মেল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. শায়েস্তাগঞ্জে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক আজাদুর

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য…আরও পড়ুন

  4. দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য

    তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার।…আরও পড়ুন

  5. হবিগঞ্জে দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮, হাওরাঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

    স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। আক্রান্তদের প্রা…আরও পড়ুন

  6. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  7. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  8. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  9. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  10. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

বিভাগের খবর