বাহুবলে প্রতিপক্ষের হা/ম/লা/য় খামারি নি/হ/ত
নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও (ভৈরবীকোনা) গ্রামের মৃত আজমত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সায়েদ মিয়া হরহরিয়া গ্রামের নিজ মুরগির খামারে অবস্থান করছিলেন। এ সময় লালটিলা এলাকার সুতিন গ্রামের ‘মকবুল গ্রুপ’-এর সদস্যরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, ‘এইমাত্র ঘটনাটি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে গিয়ে বিস্তারিত জানানো যাবে।’
ঘটনার কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Advertisement
