Advertisement

sayeed

লাখাইয়ে কলেজে যাতায়াতের সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈয়ে লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজে যাতায়াতের একমাত্র সংযোগ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং মাটিবাহী ট্রাক্টরের অবাধ চলাচলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে কাদা-পানিতে সড়কটি একাকার হয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ রোড থেকে কলেজ পর্যন্ত সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কজুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ওপর বিভিন্ন জমি থেকে মাটি বহনকারী ভারী ট্রাক্টরের অবাধ চলাচলে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের কলেজে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় কাদাপানির কারণে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। ফলে সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া নিয়ে বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ উদ্বেগ প্রকাশ করে বলেন, মাঠ থেকে মাটি বহনকারী ট্রাক্টরের অবাধ ও অনিয়ন্ত্রিত চলাচল সড়কটি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। বর্ষাকালে ভারী ট্রাক্টরের চাকার চাপে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং হাঁটুপানি সমান কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে ট্রাক্টরের চলাচলে সড়কের অবশিষ্ট পাকা অংশও ক্ষতিগ্রস্ত হয়। সড়কে জমে থাকা মাটি শুকিয়ে ধুলাবালির সৃষ্টি করে, যা পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। দ্রুত সংস্কার ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এদিকে, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কলেজে যাতায়াতের একমাত্র সড়কটির এমন দুরবস্থা হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

এ বিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই সড়কটির সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা সংকট নিরসনে ইতোমধ্যে লাখাই উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তবে সড়কটির স্থায়ী সংস্কার ও মাটিবাহী ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করা হোক এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এ ব্যাপারে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. শায়েস্তাগঞ্জে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক আজাদুর

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য…আরও পড়ুন

  4. দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য

    তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার।…আরও পড়ুন

  5. হবিগঞ্জে দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮, হাওরাঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

    স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। আক্রান্তদের প্রা…আরও পড়ুন

  6. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  7. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  8. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  9. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  10. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

বিভাগের খবর