Advertisement

sayeed

হবিগঞ্জে বিজিবি অধিনায়ক তানজিলুর রহমানের পুজামন্ডপ পরিদর্শন

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে  হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নে বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। 


পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেখে অধিনায়ক ৫৫ বিজিবি সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতির কাছ থেকে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা মোতাবেক টহল জোরদার, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে ৫৫ বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টি, সর্বমোট ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছে। 

বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. শায়েস্তাগঞ্জে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক আজাদুর

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য…আরও পড়ুন

  4. দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য

    তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার।…আরও পড়ুন

  5. হবিগঞ্জে দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮, হাওরাঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

    স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। আক্রান্তদের প্রা…আরও পড়ুন

  6. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  7. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  8. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  9. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  10. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

বিভাগের খবর