Advertisement

sayeed

লাখাইয়ে জমিতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃ/ত্যু

স্টাফ রিপোর্টার ॥হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে মো. তোফাজ্জল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার করাব গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। শনিবার ভোরে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল মিয়া উপজেলার করাব গ্রামের নয়া বাড়ির মো. সোনাই মিয়ার ছেলে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির পাশের হাওরে নিজের জমিতে পানি সেচ দিতে যান তোফাজ্জল। সেখানে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। তবে রাতের অন্ধকারে প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। পরে বাড়িতে ফিরে অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসকের পরামর্শে তাকে প্রাথমিকভাবে নাপা ও প্যারাসিটামলজাতীয় ওষুধ সেবন করানো হয়।

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে সাপের দংশনের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরে সিলেটে নেওয়ার পথে শনিবার ভোরে তোফাজ্জল মিয়ার মৃত্যু হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. শায়েস্তাগঞ্জে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক আজাদুর

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য…আরও পড়ুন

  4. দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য

    তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার।…আরও পড়ুন

  5. হবিগঞ্জে দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮, হাওরাঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

    স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। আক্রান্তদের প্রা…আরও পড়ুন

  6. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  7. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  8. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  9. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  10. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

বিভাগের খবর