Advertisement

sayeed

শাল্লায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের সফলতার গল্প শুনলেন অতিথিরা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীর। তবে অসুস্থতাজনিত কারণে তিনি বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

শাল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নজরুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন আখি সরকার।

আলোচনা সভায় নিজেদের সফলতার গল্প তুলে ধরেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে স্বাবলম্বী হওয়া কয়েকজন উদ্যোক্তা ও আত্মকর্মী। তাঁদের মধ্যে ছিলেন উদ্যোক্তা ও আত্মকর্মী মো. নাছিম উদ্দিন, টেইলারিংয়ে অল্পীরানী দাস, পশুপালনে আশিস দাস এবং খামার পরিচালনায় নৃপেশ দাস ও মো. তারেক মিয়া।

তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কীভাবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা পেয়েছেন, সে অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণে যুবকদের কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগা…আরও পড়ুন

  2. হবিগঞ্জ-সুজাতপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

    আব্দুল আউয়াল : বানিয়াচং উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ-সুজাতপুর সড়ক…আরও পড়ুন

  3. শায়েস্তাগঞ্জে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক আজাদুর

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য…আরও পড়ুন

  4. দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য

    তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার।…আরও পড়ুন

  5. হবিগঞ্জে দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১২৮, হাওরাঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

    স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। আক্রান্তদের প্রা…আরও পড়ুন

  6. হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মারামারি, ৮ জন বহিষ্কার

    হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থীর বি…আরও পড়ুন

  7. ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

    সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক …আরও পড়ুন

  8. হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

    হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অপ্রত্যাশিত অভিযানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদ…আরও পড়ুন

  9. প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ‘ভরপুর-বাঁশডর’ সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

    নির্বাচন এলেই গ্রামে গ্রামে শোনা যায় নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস। কিন্তু নির্বাচন শেষ হলে সে…আরও পড়ুন

  10. হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর…আরও পড়ুন

বিভাগের খবর