Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

শিরোনাম

latest

বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ অন্তত দুইজ...

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ডুবাঐ বাজার সংলগ্ন এলাকায় সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লাকী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলেই এক বাসের চালকসহ দুইজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত অন্তত ৫০ জন যাত্রীকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার কাজ অব্যাহত রয়েছে।